ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিটের কাছে দুই নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নিজস্ব সংবাদ :

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলের কাছে দুটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার কালাই লিমেনেস বন্দরের কাছাকাছি সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোন সমুদ্রে সন্দেহজনক দুটি নৌকার অবস্থান শনাক্ত করে। পরে কোস্টগার্ডের সদস্যরা সেখানে গিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেন।

উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি যুদ্ধকবলিত সুদানের নাগরিকও রয়েছেন।

প্রাথমিকভাবে গ্রিসের সরকারি সংবাদ সংস্থা এএনএ ৮৫ জনকে উদ্ধারের তথ্য জানিয়েছিল। তবে পরবর্তী সময়ে গ্রিক কোস্টগার্ড আনুষ্ঠানিকভাবে জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা ৭৯ জন।

সাম্প্রতিক সময়ে ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার হওয়ায় এই পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন অনেক অভিবাসনপ্রত্যাশী।

তবে সাম্প্রতিক সময়ে গ্রিসে অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের আগমন কিছুটা কমেছে। দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আগের ১২ মাসে প্রায় ৬১ হাজার মানুষ গ্রিসে প্রবেশ করেছিলেন। পরবর্তী ১২ মাসে এই সংখ্যা নেমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।

ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসনবিরোধী ও ডানপন্থি রাজনৈতিক শক্তির প্রভাব বাড়ার প্রেক্ষাপটে অভিবাসন নিয়ন্ত্রণে নীতি আরও কঠোর করেছে অনেক দেশ। অবৈধ অভিবাসন ঠেকাতে ইইউ লিবিয়াসহ বিভিন্ন ট্রানজিট দেশের সঙ্গে সহযোগিতাও বাড়িয়েছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসও অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। আবেদন প্রক্রিয়া ও প্রত্যাবাসন ব্যবস্থাপনার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানিসহ অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে গ্রিস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ক্রিটের কাছে দুই নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আপডেট সময় ০৩:৪৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬