ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআই গ্রেপ্তার, আটক সহযোগীও

নিজস্ব সংবাদ :

রাজধানীর দক্ষিণখানে মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এএসআই ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম (৪৩) এবং ওয়াসিম (২৪)।

রোববার রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দক্ষিণখান থানার পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ওয়াসিমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্য অনুসারে আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লির নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

দক্ষিণখান থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, গত জুনে এএসআই শফিকুল ইসলাম পল্লবী থানায় যোগ দিয়েছিলেন। তবে ২৭ জুন থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। সোমবার তাঁর মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি জানতে পারে পল্লবী থানা পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআই গ্রেপ্তার, আটক সহযোগীও

আপডেট সময় ০৩:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬