ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব সংবাদ :

ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের পরামর্শ, সম্ভাব্য প্রার্থীর যোগ্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই করেই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিটি নির্বাচনে দল থেকে একজনকেই প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হবে। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রিজভী জানান, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নিয়ে যোগ্য ব্যক্তিকে সমর্থনের জন্য সুপারিশ করবেন। এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হওয়ায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয়তা, যোগ্যতা ও স্থানীয় গ্রহণযোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, বিএনপিকে এখন আরও সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালনা করাই অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে নেতাকর্মীদের সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রিজভীর ভাষ্য, নেতাকর্মীরা জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ কমে যাবে। জনগণের স্বার্থের বাইরে বিএনপি কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ডে যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় ০২:৩৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬