ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক না থাকায় তালাবদ্ধ বিদ্যালয়, শিক্ষার্থীদের আন্দোলন—তদন্তের নির্দেশ

নিজস্ব সংবাদ :

কুড়িগ্রাম সদর উপজেলার খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক মো. তৌহিবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) চিঠিটি কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

অধিদফতরের চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয়ের কোনো শিক্ষক উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে অবস্থান নিয়ে প্রতিবাদ করে। ওই দিন বিদ্যালয়টি তালাবদ্ধ ছিল। এমনকি জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।

ঘটনাটি আরও গুরুতর হয়ে ওঠে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরুর ঠিক আগের দিন হওয়ায়। ১৮ আগস্ট থেকে মূল্যায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তার আগের দিন শিক্ষকশূন্য থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এ ধরনের অব্যবস্থাপনা প্রাথমিক শিক্ষার পরিবেশ ও মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়ের এমন পরিস্থিতির প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে অধিদফতর। তদন্ত শেষে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা হয়ে থাকলে তার কারণ উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) বরাবর তিন কার্যদিবসের মধ্যে জবাব পাঠাতে বলা হয়েছে।

এদিকে অধিদফতরের নির্দেশনার পর কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৃথক চিঠি দিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় স্বাক্ষরিত ওই চিঠিতে বিদ্যালয়ের ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চিঠিতে কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সংশ্লিষ্ট সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ দায়িত্বে অবহেলার কারণ ব্যাখ্যা করে দুই কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষক না থাকায় তালাবদ্ধ বিদ্যালয়, শিক্ষার্থীদের আন্দোলন—তদন্তের নির্দেশ

আপডেট সময় ০৪:৪৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬