ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সাংবাদিককে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করার উদ্যোগ

নিজস্ব সংবাদ :

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনবিরোধী উসকানিমূলক বক্তব্য ও প্রচারণার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ মামলায় আগামী ২৪ আগস্ট তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন। আদালতে হাজির করার পর তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর কথা রয়েছে।

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তিন সাংবাদিক মামলায় উল্লেখ করা অপরাধে প্ররোচনার ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে।

ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল শেখ হাসিনার চীন সফরকে কেন্দ্র করে। সেখানে কোটা আন্দোলন নিয়ে ‘রাজাকার’ শব্দ ব্যবহার করে মন্তব্য করা হয়। এর পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ওই রাত থেকেই বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়।

প্রসিকিউশনের অভিযোগ, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনকে ঘিরে একটি বিকল্প বয়ান তৈরির ক্ষেত্রে শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপার ভূমিকা ছিল।

মামলার নথি অনুযায়ী, ওই সময়ে মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে শ্যামল দত্ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনবিরোধী বক্তব্য ও উসকানির অভিযোগে সাংবাদিক, লেখকসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আলাদাভাবে তদন্ত করছে।

এর আগে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর ও নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলাতেও মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তিন সাংবাদিককে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করার উদ্যোগ

আপডেট সময় ০৮:১৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬