ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির বোলজানো তে প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলেট সেবা প্রদান

নিজস্ব সংবাদ :

ফাহিম হোসেন মুন্না , নর্থ ইতালি প্রতিনিধি :

ইতালিস্হ মিলান কনস্যুলেট অফিসের আয়োজনে ও বোলজানো বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগীতায় দুই দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। সুইজারল্যান্ড , জার্মানি , অস্ট্রিয়ার সীমান্তবর্তী পাহাড়ি মনোরম পরিবেশের ইতালির বোলজানো শহরে বসবাস করছে কয়েক হাজার বাংলাদেশী ।

বোলজানো ও আশেপাশের শহর হতে আগত প্রায় ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট নবায়ন, নাগরিক সনদ প্রদান, নবায়নকৃত পাসপোর্ট বিতরন সহ নানা সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিলান কনস্যুটেট অফিসের কনসাল ও দূতালয় প্রধান মুহাম্মদ শরিফুল ইসলাম সহ কনস্যুলেট অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উক্ত কনস্যুলেট সেবায় সফলতার সাথে সার্বিক ভাবে সহযোগীতা করেন বোলজানো র বাংলাদেশ কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে দেলোয়ার হোসেন দয়াল , শাহিনুজ্জামান শাহীন , উজ্জল খলিফা , জালাল আহমেদ , কবির হোসেন , ইসরাত হোসেন । সে সময় সুশৃঙ্খল ভাবে সেবা প্রদানের লক্ষ্যে সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মোফাজ্জল হোসেন মামুন , কামাল হোসেন , মোহাম্মদ লাডু , অপু রায়হান প্রমূখ ।

সেবা চলাকালে বোলজানো কমিউনিটি নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা অনুরোধ জানান , বছরে অন্তত ২ বার মিলান কনস্যুলেট অফিস বোলজানো তে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয় ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইতালির বোলজানো তে প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলেট সেবা প্রদান

আপডেট সময় ০৭:৫২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬