ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

কাগজের খবর ডেস্ক:

অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। হাসান একাই শিকার করেছেন ৬ উইকেট। টাইগার পেসারদের এমন পারফরম্যান্সে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারল না অস্ট্রেলিয়া।

ডারউইন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৫৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন স্টিভেন স্মিথ। বাংলাদেশের হয়ে বল হাতে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন হাসান।

প্রথম টেস্টের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছেন বাংলাদেশের পেসাররা। ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্ড শুরুতে কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ইবাদত হোসেনের বলে শুরুতেই দুবার পরাস্ত হন হেড। পরে তার প্রথম ওভারে এলবিডব্লিউয়ের আবেদন করে বাংলাদেশ।

বাউন্সি উইকেটে নতুন বলের বাড়তি সুবিধা কাজে লাগান তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বিশেষ করে হাসান দুর্দান্ত ছিলেন। দুই দিকেই সুইংয়ের সঙ্গে বাড়তি বাউন্সও আদায় করে নেন এই পেসার। তার করা ইনিংসের তৃতীয় ওভারেই বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলেছিলেন ট্রাভিস হেড। তবে বল পড়ে নিরাপদ জায়গায়। ফলে সেই যাত্রায় বেঁচে যান এই ওপেনার।

চা বিরতির পরও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। শেষ পর্যন্ত স্মিথের প্রতিরোধও ভাঙেন হাসান। তার বলে টপ এজ হয়ে উইকেটের পেছনে লিটনের ক্যাচ হন স্মিথ। ১০৯ বলে ৭১ রান করে ফেরেন তিনি। এটি ছিল হাসানের পঞ্চম উইকেট। এরপর ৭ রান করা নাথান লায়নকে আউট করে অজিদের অল আউট করে দেন হাসান। এই পেসার ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬