ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ শতকের দুর্লভ কোরআন প্রদর্শনী মক্কার জাদুঘরে

কাগজের খবর ডেস্ক:

১৮ শতকের দুর্লভ কোরআন

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে আঠারো শতকের একটি দুর্লভ কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শিত হচ্ছে।

কালো কালিতে লেখা পাণ্ডুলিপিটিতে ইসলামী ক্যালিগ্রাফির একাধিক ধারার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এর মাধ্যমে ভিন্ন ভিন্ন ধারার স্বতন্ত্র শৈলী দক্ষতার সঙ্গে প্রয়োগে লিপিকারের পারদর্শিতার পরিচয় পাওয়া যায়।

ঐতিহাসিক এ নিদর্শনটি ইসলামি ক্যালিগ্রাফি ও অলঙ্করণশিল্পের অনন্য সৌন্দর্য এবং নিখুঁত কারুকার্যের সাক্ষ্য বহন করছে।

পাণ্ডুলিপিটিতে হরকত ও অন্যান্য বর্ণচিহ্ন অত্যন্ত নিখুঁতভাবে সংযোজন করা হয়েছে। হাতে লেখা কোরআনের অনুলিপিতে নির্ভুলতার ওপর যে বিশেষ গুরুত্ব দেওয়া হতো, এসব চিহ্নে তার প্রতিফলন দেখা যায়। এর প্রথম দিকের পাতাগুলোতে ফুলেল নকশা ও সূক্ষ্ম অলংকরণ রয়েছে, যা কোরআনের পাণ্ডুলিপি তৈরির ঐতিহ্যবাহী শিল্পরীতিকে তুলে ধরে।

পাণ্ডুলিপিটির সূচনার পৃষ্ঠাগুলোতে রয়েছে মনোমুগ্ধকর ফুলেল নকশা ও সূক্ষ্ম অলঙ্করণ। এসব শিল্পকর্ম অতীতের কোরআন পাণ্ডুলিপি তৈরির সমৃদ্ধ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। দর্শনার্থীরা এর মাধ্যমে হাতে লেখা কোরআনের ইতিহাস, আরবি ক্যালিগ্রাফির বিকাশ এবং বিভিন্ন যুগে ব্যবহৃত অলঙ্করণ সম্পর্কে ধারণা লাভ করছেন।

হেরা সাংস্কৃতিক জেলায় স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের উপস্থিতি দিন দিন বাড়ছে। এর ফলে পবিত্র নগরী মক্কার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষামূলক গন্তব্য হিসেবে এলাকাটির অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।

হেরা পর্বতের পাদদেশে অবস্থিত এই সাংস্কৃতিক কেন্দ্রটি সেই ঐতিহাসিক স্থানের সন্নিকটে, যেখানে অবস্থিত গুহায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর প্রথম ওহি নাজিল হয়েছিল।

আজকের নামাজের সময় সময়সূচি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৮ শতকের দুর্লভ কোরআন প্রদর্শনী মক্কার জাদুঘরে

আপডেট সময় ০৬:৪১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬