ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ঘিরে ভারতের ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন, ‘স্বাভাবিক সম্পর্কের আগে জবাবদিহি প্রয়োজন’

নিজস্ব সংবাদ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে। তার ভাষায়, এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুর সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

সোমবার দিবাগত রাত ১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম দাবি করেন, গত দুই বছরে ভারতীয় ভূখণ্ড থেকে শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক তৎপরতা পরিচালিত হয়েছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা এবং জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি অসম্মানজনক। তিনি সাম্প্রতিক দিল্লিকেন্দ্রিক একটি কথিত সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে বলেন, এতে বাংলাদেশের আপত্তি উপেক্ষিত হয়েছে এবং ভারতের নীতিতে মৌলিক পরিবর্তনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তার মতে, কেবল আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো যথেষ্ট নয়; এ ধরনের ঘটনায় কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ আশা করে সরকার ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা, প্রয়োজনীয় জবাবদিহি এবং ভবিষ্যতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা আদায় করবে।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে ৫ আগস্টের ঘটনাটি নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা বা ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশের তথ্য সামনে আসেনি। বিষয়টি তিনি হতাশাজনক বলে উল্লেখ করেন।

পোস্টে ভারতীয় হাইকমিশনারের ‘shared dream’ প্রসঙ্গেরও প্রতিক্রিয়া জানান তিনি। নাহিদ ইসলামের বক্তব্য, বাংলাদেশের জনগণ কোনো ধরনের সম্প্রসারণবাদী বা প্রভাব বিস্তারমূলক ধারণার অংশ হতে চায় না। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, গণতান্ত্রিক, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দক্ষিণ এশিয়া প্রত্যাশা করে।

এনসিপি আহ্বায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণ, ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা এবং সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে দৃশ্যমান ও কঠোর অবস্থান গ্রহণ করা জরুরি।

তার মতে, যদি ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগের পলাতক নেতারা বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ পান, তাহলে একই সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ বাস্তব অর্থে কার্যকর হবে না।

নাহিদ ইসলাম শেষ পর্যন্ত বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নামে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা উচিত নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা ও জবাবদিহির ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনাকে ঘিরে ভারতের ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন, ‘স্বাভাবিক সম্পর্কের আগে জবাবদিহি প্রয়োজন’

আপডেট সময় ০৩:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬