ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করার অপচেষ্টা সফল হবে না: রিজভী

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের গৌরব, স্বাধীনতার ইতিহাস ও জাতীয় চেতনাকে অবমূল্যায়নের যে কোনো প্রচেষ্টা জনগণের শক্তির কাছেই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ যে স্বাধীন রাষ্ট্রে বসবাস করছে, সেটি মুক্তিযুদ্ধের সর্বোচ্চ অর্জন। তিনি অভিযোগ করেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং দখলদার বাহিনীকে সহায়তা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করছে।

তার ভাষায়, মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সংগ্রামের বিপরীতে তাদের দেখানোর মতো কোনো গৌরবময় অধ্যায় নেই; রয়েছে কেবল বিশ্বাসঘাতকতার ইতিহাস।

রিজভী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এ দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। সেই চেতনাই নতুন প্রজন্মকে দেশের সংকটময় সময়ে রাজপথে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনের মধ্যে তুলনা টেনে বিভাজন তৈরির চেষ্টা জাতির জন্য মঙ্গলজনক নয়। ইতিহাসের প্রতিটি গণআন্দোলন ও সংগ্রামকে যথাযথ মর্যাদার সঙ্গে মূল্যায়ন করা উচিত।

বিএনপির এই নেতা বলেন, জনগণ জানে কীভাবে স্বাধীনতা অর্জন করতে হয় এবং কীভাবে তা রক্ষা করতে হয়। দেশের মানুষ সবসময় স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় মর্যাদা রক্ষায় প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করার অপচেষ্টা সফল হবে না: রিজভী

আপডেট সময় ০৩:২৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬