ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের জয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্বস্তি, ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব

নিজস্ব সংবাদ :

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে একসঙ্গে দুটি বড় অর্জন নিশ্চিত করেছে আফগানিস্তান। ৩ উইকেটের এই জয়ে শুধু সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচই জেতেনি তারা, একই সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথও নিশ্চিত করেছে।

আফগানিস্তানের এই সাফল্যে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছে বাংলাদেশ। রশিদ খানদের জয়ের ফলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের হিসাব অনুযায়ী বাংলাদেশও সরাসরি বিশ্বকাপে খেলার নিশ্চয়তা পেয়েছে। অর্থাৎ মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের আর বাছাইপর্বের কঠিন পরীক্ষায় নামতে হবে না।

ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, র‌্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া দলগুলো হলো— অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। আয়োজক দেশ হওয়ায় দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে স্বয়ংক্রিয়ভাবেই মূল পর্বে খেলবে।

এদিকে বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে আবারও বাছাইপর্বে নামতে হবে। টানা তৃতীয়বারের মতো এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ক্যারিবীয়রা। ২০২৩ বিশ্বকাপে তারা মূল পর্বেই উঠতে পারেনি, এবারও একই শঙ্কা বাস্তবে রূপ নিল।

আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। তবে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক হিসেবে আগে থেকেই নিশ্চিত হওয়ায় র‌্যাংকিংয়ের নবম দলও সুযোগ পাচ্ছে। বর্তমানে ৮৩ রেটিং নিয়ে সেই অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে ৭৭ রেটিং নিয়ে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে এখনও দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে। কিন্তু সেই দুই ম্যাচে ভারতকে হারালেও তাদের পক্ষে বাংলাদেশের ওপরে ওঠা সম্ভব নয়। ফলে তাদের ভাগ্যে জুটছে বাছাইপর্বের লড়াই।

নতুন কাঠামো অনুযায়ী, বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেবে। আর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দলগুলো অংশ নেবে ‘সুপার সিরিজ’ নামের বিশেষ ত্রিদেশীয় প্রতিযোগিতায়। সেখানকার শীর্ষ দল পাবে দ্বিতীয় রাউন্ডের শেষ টিকিট।

আফগানিস্তানের জয় তাই শুধু তাদের নিজেদের সাফল্যের গল্প নয়; একই সঙ্গে বাংলাদেশের জন্যও এটি হয়ে উঠেছে বিশ্বকাপের দুয়ার খুলে দেওয়া এক স্বস্তির বার্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আফগানিস্তানের জয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্বস্তি, ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব

আপডেট সময় ০৩:৫০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬