ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

নিজস্ব সংবাদ :

পঞ্চাশ পেরোনো আমিশা

জীবনের পঞ্চাশ বছর পার করেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল । এই বয়সে এসে যেখানে অনেকেই সংসার ও পরিবার নিয়ে নতুন স্বপ্ন দেখেন, সেখানে আমিশার পছন্দ নিজের মতো করে স্বাধীন জীবনযাপন। ‘কহো না… পেয়ার হ্যায়’খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই নেই। যদিও এ কথা তিনি আগেও বলেছেন। একাই বেশ সুখে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাবে নিজের অবিবাহিত থাকার এই ইচ্ছার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে ‘আস্কঅ্যামি’ হ্যাশট্যাগে ওই প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত আমিশার কাছে জানতে চান, তিনি কবে বিয়ে করছেন? এর সোজাসাপ্টা উত্তরে অভিনেত্রী লেখেন, ‘কখনোই না। সিঙ্গেল থেকে আমি ভীষণ খুশি। আমার ১০০ জন কাছের পরিবার ও বন্ধু রয়েছে, যারা আমাকে ভালোবাসে। আমি চাই না কোনো একজন পুরুষ জীবনে এসে এসব কিছু বদলে দিক।’

যদিও এখন বিয়ে নিয়ে এ অবস্থা, কিন্তু অতীতে প্রেমের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে। আবার ক্যারিয়ারের স্বার্থে ছাড়তেও হয়েছে সম্পর্ক।

এক সাক্ষাৎকারে আমিশা প্যাটেল জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে এক শিল্পপতি পরিবারের যুবকের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। সামাজিক অবস্থান, পারিবারিক পরিবেশ, শিক্ষাগত যোগ্যতা— সব দিক থেকেই সেই সম্পর্ক ছিল আদর্শ। কিন্তু সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তার সঙ্গী চাননি, তিনি জনসমক্ষে পরিচিত মুখ হয়ে উঠুন। শেষ পর্যন্ত প্রেমের চেয়ে অভিনয়কেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

তবে বিয়েকে জীবনের খাতা থেকে পুরোপুরি বাদ দেননি আমিশা। যোগ্য মানুষ পেলে বিয়েতে আপত্তি নেই জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমি বিয়ের জন্য প্রস্তুত, যদি যোগ্য কাউকে পাই। এখনো আমি অনেক প্রতিষ্ঠিত পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাই। আমার অর্ধেক বয়সের ছেলেরাও আমাকে ডেটে নিয়ে যেতে চায়, আর আমি এতে রাজিও আছি। কারণ একজন পুরুষকে মানসিকভাবে পরিপক্ব হতে হবে। আমি আমার চেয়ে অনেক বেশি বয়সী মানুষের সঙ্গেও মিশেছি, যাদের বুদ্ধিমত্তা মাছির মতো।’

উল্লেখ্য, ক্যারিয়ারের দীর্ঘ সময়ে বেশ কয়েকজনের সঙ্গে আমিশা প্যাটেলের প্রেমের গুঞ্জন শোনা গেলেও ২০০০ সালের দিকে নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্ক সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

আপডেট সময় ০৭:০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬