ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর তামীরুল মিল্লাতে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ: ৩০ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব সংবাদ :

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত দেশের অন্যতম পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং উত্তরপত্রে কারচুপির অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক বিশেষ নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে স্বাক্ষর করেন অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষা কার্যক্রমের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬ চলাকালে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্রে পরিবর্তন আনা, নম্বর বাড়ানোর উদ্দেশ্যে কারচুপি করা এবং অন্যান্য অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ ওঠে।

পরবর্তীতে উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

তদন্তে দেখা যায়, বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে বেশি আলিম প্রথম বর্ষের ১২ জন শিক্ষার্থী। এছাড়া সপ্তম শ্রেণির ৮ জন, অষ্টম শ্রেণির ৩ জন, নবম শ্রেণির ২ জন, দশম শ্রেণির ৩ জন এবং ষষ্ঠ শ্রেণির ২ জন শিক্ষার্থী রয়েছে।

বিষয়ভিত্তিক বিশ্লেষণে জানা যায়, ইংরেজি দ্বিতীয় পত্রে সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, আইসিটি, নাহু, বালাগাত-মানতিক, কুরআন, পৌরনীতি, ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়েও অনিয়ম শনাক্ত হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং একাডেমিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, বড় পরিসরে উত্তরপত্রে কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও তদারকি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

টঙ্গীর তামীরুল মিল্লাতে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ: ৩০ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ০২:৫৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬