বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল তাদের প্রতিষ্ঠার ১৪ বছর পূর্ণ করেছে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকে তথ্যপ্রযুক্তিনির্ভর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক উদ্যোগে তারা ভূমিকা রেখে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, কর্মী, শুভানুধ্যায়ী এবং সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

একই সঙ্গে আগামী দিনগুলোতে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ট্যাগস :
























