ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে রহস্যময় সুন্দরীর সঙ্গে আরিয়ান খান

নিজস্ব সংবাদ :

লন্ডনে রহস্যময় সুন্দরীর সঙ্গে আরিয়ান খান

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। লন্ডনের একটি ক্যাসিনো থেকে এক রহস্যময় তরুণীর সঙ্গে তাকে বের হতে দেখা গেছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা।

যুক্তরাজ্যের লন্ডনে এক রহস্যময় নারীর সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জনকে নতুন করে উসকে দিয়েছে। প্রাথমিক অবস্থায় সেই নারীর পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকলেও নেটিজেনরা দ্রুতই নিশ্চিত করেছেন যে তিনি পেশায় একজন শিল্পী, নাম ভিনি তাকাইর।

বর্তমানে পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন শাহরুখ খান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান, মেয়ে সুহানা এবং ছোট ছেলে আব্রাম। সম্প্রতি শাহরুখ ও তার পরিবারের কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পর এবার আলোচনায় উঠে এলেন আরিয়ান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি নামীদামি ক্যাসিনো থেকে একসঙ্গে বেরিয়ে আসছেন আরিয়ান ও ভিনি। ক্যাসিনো থেকে বের হওয়ার মুহূর্তেই ক্যামেরাবন্দি হন তারা।

ভিডিওতে দেখা যায়, ক্যাসিনোর বাইরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন আরিয়ান ও ভিন্নী। দুজনের পরনেই ছিল কালো রঙের পোশাক। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

ক্যাসিনো সফরের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই আলোচনার নতুন উপাদান জোগান স্বয়ং ভিনি তাকাইর। তিনি তার নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে লন্ডনের কয়েকটি সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, লন্ডন, আই এলওয়াই (লন্ডন, আই লাভ ইউ)। ছবি প্রকাশের সঠিক সময় এবং ভিনির করা এই মন্তব্য নেটিজেনদের মনে সন্দেহ আরও দৃঢ় করেছে। এর ওপর আরিয়ান ও ভিনি উভয়ই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করেন, যা তাদের পূর্বপরিচয়ের ইঙ্গিত দেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লন্ডনে রহস্যময় সুন্দরীর সঙ্গে আরিয়ান খান

আপডেট সময় ০৬:৪৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬