ইতালির বলোনিয়ায় বর্গ সামার ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত
ফাহিম হোসেন মুন্না , নর্থ ইতালি প্রতিনিধি :
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালির বলোনিয়া শহরে এক ঝাক তরুন বাংলাদেশীদের আয়োজনে লিজেন্ড অফ বর্গ আয়োজিত প্রথম বারের মতো বর্গ সামার ফেস্টিভ্যাল ২০২৬ সম্পন্ন হয়েছে। পরবাসে বেড়ে ওঠা একঝাঁক তরুন এই সামার ফেস্টিভ্যালের আয়োজন করেন।

ফয়সাল আহমেদ , শাকিল হোসেন , আরিফ ভূইয়া মুক্তার , আসলাম মাদবর , মাহবুব হোসেন , আনিক সাইফুল ইসলাম , আশিকুর রহমান কচি , মহিবুল্লা মুন্সি , নাবিল ইসলাম , সজল সরদার , হাসিবুল ইসলাম , আশিক রহমান , আব্দুর রাজ্জাক , সাব্বির বেলাল , সৈকত আহমেদ আব্দুল্লাহ , ফরহাদ হোসেন৷, সালাউদ্দিন মিঠু , ফাহিম হোসেন , মো : মাসুদ রানা , সাজিত সাহাদাত এর সার্বিক সহযোগীতায় ও তত্ত্বাবধানে বলোনিয়া ও আসপাশের শহর হতে কয়েকশত বাংলাদেশী পরিবার সহ ইতালিয়ান , ভারত ও পাকিস্তান এর প্রবাসীরা বর্গ সামার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন।
ফেস্টিভ্যাল স্হলে বাংলাদেশী পোশাক, গহনা ও খাবারের স্টলের পাশাপাশি ছিলো অনলাইনে ড্রাইভিং লাইসেন্স ক্লাসের বইয়ের স্টল। ফেস্টিভ্যালের প্রথম অংশে, শিশুদের চকলেট দৌড় , মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের মাটির হাঁড়ি ভাংগা খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর শুরু হয় দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্হানীয় সঙ্গীত শিল্পী মোহাদ প্রেম ও জাসিনতা র প্রানবন্ত চমৎকার উপস্থাপনায় বাংলা, হিন্দি , উর্দু গানের মূর্ছনায় মেতে উঠেন উপস্থিত সকলে । সে সময় সঙ্গীত পরিবেশন করেন, চ্যানেল আই সেরা কন্ঠের জিশা শ্যাম , , কণ্ঠশিল্পী আররাবে মিনে মানসিব , মোহাদ প্রেম , সোহাগ , পাকিস্তানি শিল্পী সাদ , ও ভারতের সায়ান্তানী মাইতি প্রমূখ । পরিশেষে রেফেল ড্র ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে এয়ারকন্ডিশন , ফ্যান সহ বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়।

























