ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাল কার্ড দেখানোয় রেফারির মুখ ভেঙে দিলেন ব্রাজিলের ফুটবলার

নিজস্ব সংবাদ :

ব্রাজিলের একটি অ্যামেচার ফুটবল ম্যাচে লাল কার্ড দেখানোর ঘটনাকে কেন্দ্র করে রেফারির ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। মাঠেই এক খেলোয়াড়ের আঘাতে গুরুতর আহত হন ম্যাচ কর্মকর্তা জুলিয়ানো আসিস দে সুজা। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মুখের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্ত্রোপচার লাগতে পারে।

সম্প্রতি ইটাপেতিনিঙ্গা অ্যারেনাস অ্যামেচার চ্যাম্পিয়নশিপে প্রোজেতো অ্যাথেনাস ও সালভে কেব্রাদার মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচ চলাকালে অ্যাথেনাসের খেলোয়াড় ফ্যাবিনহোকে সহিংস আচরণের দায়ে সরাসরি লাল কার্ড দেখান রেফারি জুলিয়ানো।

লাল কার্ড দেখানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষুব্ধ ফ্যাবিনহো রেফারির দিকে তেড়ে গিয়ে আচমকা মাথা দিয়ে তার মুখে সজোরে আঘাত করেন। আঘাতের পর রেফারি মাটিতে পড়ে যান এবং মাঠে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত খেলোয়াড় পালিয়ে যান বলে জানা গেছে। তবে ইটাপেতিনিঙ্গা সিটি কাউন্সিল দ্রুত কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ফ্যাবিনহোকে পৌরসভা আয়োজিত সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

শুধু খেলোয়াড়ই নন, তার দল প্রোজেতো অ্যাথেনাসকেও চলমান টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ব্রাজিলের স্থানীয় ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে দলটির অংশগ্রহণ দুই বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রেফারি জুলিয়ানো সুজা জানিয়েছেন, হামলাকারী খেলোয়াড়ের বিরুদ্ধে তিনি ফৌজদারি মামলা করবেন। অন্যদিকে অ্যাথেনাস ক্লাবও এক বিবৃতিতে জানিয়েছে, ফ্যাবিনহোকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

ঘটনাটি ব্রাজিলের ফুটবল মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকে বলছেন, মাঠে রেফারির নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর আইন ও শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

লাল কার্ড দেখানোয় রেফারির মুখ ভেঙে দিলেন ব্রাজিলের ফুটবলার

আপডেট সময় ০২:৫১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬