ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ রানা, তাসকিনও রওনা দিচ্ছেন আগেভাগে

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর ঘিরে সবচেয়ে বড় আক্ষেপের নাম এখন নাহিদ রানা। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না—এ তথ্য আগেই নিশ্চিত হয়েছিল। ফলে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট খেলার ঐতিহাসিক সফরে তাঁর অনুপস্থিতি অনেক ক্রিকেটভক্তের মনেই হতাশা তৈরি করেছে।

তবে অস্ট্রেলিয়া সফর থেকে পুরোপুরি দূরে থাকছেন না এই তরুণ পেসার। আজ রাতেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন, যদিও সফরের উদ্দেশ্য ক্রিকেট নয়, চিকিৎসা।

জানা গেছে, সিরিজ থেকে ছিটকে যাওয়ার পেছনে থাকা সাইড স্ট্রেইনের চিকিৎসার জন্য নয়, বরং দীর্ঘদিন ধরে ভোগানো শিনবোনের পুরোনো সমস্যার সমাধান খুঁজতেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ। বেশ কিছু সময় ধরে এই সমস্যার কারণে ব্যথা অনুভব করছেন তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে পুনর্বাসন ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ঠিক করবেন বাংলাদেশের এই গতিতারকা।

অন্যদিকে দলের আরেক প্রধান পেসার তাসকিন আহমেদও নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। কাঁধের সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার উদ্দেশ্যেই তাঁর এই আগাম যাত্রা। চিকিৎসা শেষে সেখান থেকেই তিনি যোগ দেবেন বাংলাদেশ দলের মূল বহরে।

বাংলাদেশ দলের বাকি সদস্যদের ১ আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইতে।

নাহিদ রানার অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণের দায়িত্ব অনেকটাই তাসকিন আহমেদের কাঁধে এসে পড়েছে। তাই তাঁর দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়া এখন টিম ম্যানেজমেন্টের জন্যও বড় স্বস্তির বিষয় হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ রানা, তাসকিনও রওনা দিচ্ছেন আগেভাগে

আপডেট সময় ০৩:৩৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬