ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফেরার আলোচনা ‘দল টিকিয়ে রাখার কৌশল’, বললেন আন্দালিব রহমান পার্থ

নিজস্ব সংবাদ :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক আলোচনা নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার দাবি, এ ধরনের আলোচনা মূলত দলীয় অস্তিত্ব ধরে রাখার রাজনৈতিক প্রচেষ্টা, বাস্তবে এর কোনো ভিত্তি নেই।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় সরকারের চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার পার্থ বলেন, জুলাই অভ্যুত্থানের ঘটনাকে অস্বীকার করে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হবে—এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি উল্লেখ করেন, অতীতের রাজনৈতিক দমন-পীড়ন, রিমান্ডের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মানুষের মানসিকতায় গভীর প্রভাব ফেলেছে।

তার ভাষায়, জনগণের আত্মত্যাগ, রক্ত ও আন্দোলনের স্মৃতি এখনো তাজা। সে প্রেক্ষাপটে জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে রাজনৈতিক পুনরাগমনের চিন্তা করাও অত্যন্ত কঠিন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে ব্যারিস্টার পার্থ ভোলা সদর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা ঘুরে দেখেন। তিনি জানান, আসন্ন একনেক সভায় ওই অঞ্চলের ভাঙন প্রতিরোধে সরকারি বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

এ সময় খাল খনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। তার মতে, নদীভাঙন রোধ ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সরকারের প্রকল্পগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা জরুরি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দেশে ফেরার আলোচনা ‘দল টিকিয়ে রাখার কৌশল’, বললেন আন্দালিব রহমান পার্থ

আপডেট সময় ০৩:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬