ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার, আশাবাদী প্রতিমন্ত্রী নুর

নিজস্ব সংবাদ :

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা-সংক্রান্ত চলমান জটিলতা দূর করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভিসা সমস্যার বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। দ্রুত একটি কার্যকর সমাধানে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের নাগরিক ও প্রবাসীদের স্বার্থ রক্ষা করা সরকারের দায়িত্ব। প্রবাসীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারলে সেটি যেমন তাদের জন্য কল্যাণকর হবে, তেমনি সরকারের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন হবে।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও অবহেলার কারণে প্রবাসীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেটি অস্বাভাবিক নয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানে কাজ করে যাচ্ছেন।

নুরুল হক নুর আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবর্তন আনতে কিছুটা সময় লাগতে পারে। তবে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক ফল আসবে বলে তিনি বিশ্বাস করেন। এজন্য তিনি দেশবাসী ও প্রবাসীদের দোয়া, ধৈর্য এবং সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আমিরাতের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার, আশাবাদী প্রতিমন্ত্রী নুর

আপডেট সময় ০৩:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬