ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে একজনের ২ মাসের কারাদণ্ড।

নিজস্ব সংবাদ :

বিপ্লব তালুকদার: নাটোর জেলা প্রতিনিধি

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার দুর্লভপুর আনসার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা মো. মঞ্জুরুল আলম (৪৬) তিনি মৃত লুৎফর রহমানের ছেলে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এসআই মো. আবুল কালাম আজাদ। এ সময় পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে একজনের ২ মাসের কারাদণ্ড।

আপডেট সময় ০২:০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬