ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোমে বনি আমিনের ওপর হামলা, ভিডিও ঘিরে তোলপাড়; অভিযুক্ত ইতালি আওয়ামী লীগের নেতা, তদন্তে ইতালীয় কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদ :

ইতালির রাজধানী রোমের বাংলাদেশি-অধ্যুষিত টর পিনাত্তারা (Tor Pignattara) এলাকায় কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। গত ২১ জুলাই রাতে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি প্রবাসী মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার বিষয়ে যমুনা টিভির ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন নিশ্চিত করেছেন যে, হামলার নেতৃত্বে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি প্রথমে বনি আমিনকে ঘিরে ফেলেন। একপর্যায়ে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। পরে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে ফেলে মারধর করা হয়। ভিডিওতে হামলাকারীদের মুখে তাকে লক্ষ্য করে ‘মৌলবাদী’ বলে কটূক্তি ও অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়।

ঘটনার পর ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে হামলার ভিডিও প্রকাশ করে দাবি করেন, আলমগীর হোসেনের নেতৃত্বেই বনি আমিনকে মারধর করা হয়েছে। তার ওই পোস্ট সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দেয়।

বুধবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে বনি আমিন দাবি করেন, রাত প্রায় ১১টার দিকে টর পিনাত্তারা এলাকায় তাকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়। তার অভিযোগ, এটি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং তার রাজনৈতিক মতপ্রকাশের কারণেই পরিকল্পিতভাবে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। তার বিশ্বাস, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে ইতালির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর আওয়ামীপন্থী পরিচয়ধারী কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করেন। কেউ কেউ হামলাকে প্রকাশ্যে অভিনন্দন জানান, আবার কেউ ভবিষ্যতেও একই ধরনের ঘটনার হুমকিসূচক মন্তব্য করেন। এসব পোস্ট নিয়েও সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অন্যদিকে আওয়ামীপন্থী একটি ফেসবুক পেজ হামলার ভিডিওটি ভুল তথ্য দিয়ে মালয়েশিয়ার ঘটনা বলে প্রচার করে। পরে জানা যায়, ভিডিওটি ইতালির রোমের টর পিনাত্তারা এলাকারই।

উল্লেখ্য, এর আগেও যুক্তরাজ্যের লন্ডনে বনি আমিনকে ঘিরে হেনস্তার একটি ঘটনা ঘটেছিল। সে সময়ও কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন। রোমের সর্বশেষ হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রোমে বনি আমিনের ওপর হামলা, ভিডিও ঘিরে তোলপাড়; অভিযুক্ত ইতালি আওয়ামী লীগের নেতা, তদন্তে ইতালীয় কর্তৃপক্ষ

আপডেট সময় ০২:৫৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬