ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিনের ঢাল হাতে সাহসের প্রতীক নাসির খানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, তরুণদের নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন

নিজস্ব সংবাদ :

জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের অস্ত্রের সামনে টিনের তৈরি একটি সাধারণ ঢাল হাতে দাঁড়িয়ে দেশজুড়ে আলোচিত হওয়া মো. নাসির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে আন্দোলনের স্মৃতি, নতুন বাংলাদেশের প্রত্যাশা এবং তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে নাসির খানের বর্তমান জীবনসংগ্রামের বিষয়টি উঠে আসার পর তাকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীর উদ্যোগে এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কক্ষে প্রবেশ করলে তাকে আন্তরিকভাবে স্বাগত জানান তারেক রহমান। প্রায় ১০ মিনিটের আলোচনায় তিনি ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে সংঘটিত সেই ঐতিহাসিক মুহূর্তের কথা স্মরণ করেন, যখন পুলিশের রাইফেলের মুখোমুখি হয়েও টিনের ঢাল হাতে অটল অবস্থানে ছিলেন নাসির খান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির খান জানান, প্রধানমন্ত্রী তার সাহসিকতার প্রশংসা করেন এবং আন্দোলনের সময় ব্যবহৃত টিনের ঢাল, লোহার পাইপ ও লাঠির বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, আন্দোলনের সেই স্মৃতিচিহ্নগুলো তিনি আর নিজের কাছে রাখেননি।

আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, তিনি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে কোনো পরিচয়পত্র গ্রহণ করেছেন কি না। উত্তরে নাসির খান বলেন, ব্যক্তিগত স্বীকৃতি বা সুবিধার আশায় তিনি আন্দোলনে অংশ নেননি। দেশের স্বার্থেই রাজপথে নেমেছিলেন, তাই কোনো পরিচয়পত্রের প্রয়োজন অনুভব করেননি।

নতুন সরকারের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন নাসির। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে উঠুক যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং ভালো-মন্দের সমালোচনা করার পরিবেশ থাকবে। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগের প্রশংসা করে বলেন, স্থায়ী পরিবর্তনের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়া উচিত।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ সমাজকে দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের অস্ত্রের মুখে টিনের ঢাল হাতে দাঁড়িয়ে থাকা মো. নাসির খানের একটি ছবি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই ছবি পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের সাহস, প্রতিরোধ ও আত্মত্যাগের অন্যতম প্রতীক হিসেবে পরিচিতি লাভ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

টিনের ঢাল হাতে সাহসের প্রতীক নাসির খানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, তরুণদের নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন

আপডেট সময় ০২:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬