ইতালিতে ঘটে গেলো অভিবাসীর সাথে এমন ঘটনা
কাগজের খবর প্রতিবেদক :
পুলিশের নিয়ন্ত্রণে নিতে উত্তেজিত আবদের রাহিম ফাকিরকে পুলিশ পেপার স্প্রে ব্যবহারের পর তাকে উপুড় করে মাটিতে চেপে ধরে হাতকড়া পরায়, অপর জন পা চেপে ধরেছে ভিডিওতে দেখা গিয়েছে । নিস্তেজ হওয়ার আগে আবদের রাহিম ফাকির বারবার ‘বাঁচাও, যথেষ্ট হয়েছে’ বলে চিৎকার করে সাহায্য চাচ্ছিলো। নিহতের বোন একে সরাসরি হতয়াকান্ড বলে বলে দাবি করেছে পুলিশের বিরুদ্ধে ।
এই ঘটনায় ২০ ই জুলাই পিয়াজ্জা নেত্তুনোতে বড় ধরণের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ৪৩ বছর বয়সী ফাকির ৭ বছর বয়স থেকে ইতালিতে বসবাসরত এবং তিনি সাসো মার্কোনিতে একটি লজিস্টিক প্রতিষ্ঠানের মালিক ছিলেন। স্বাস্থ্য বিভাগ (AUSL) এবং প্রসিকিউটর অফিস পৃথক ভাবে তদন্ত শুরু করেছে এবং পুলিশ সদস্যদের বডি-ক্যাম ফুটেজ প্রমাণের জন্য জব্দ করা হয়েছে। সিনেটর ইলারিয়া কুক্কি এই ঘটনাটিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে পার্লামেন্টে সরকারের কাছে কৈফিয়ত চাওয়ার ঘোষণা দিয়েছেন।
ট্যাগস :


























