ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরি ক্ষমতার নয়, জনসেবার’— রাজনৈতিক নিরপেক্ষতা ও সততার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব সংবাদ :

অনলাইন নিউজ প্রতিবেদন:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হতে হবে এবং সরকারি কর্মচারীদের নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনে যে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতের সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা অর্জনের মতো একটি কার্যকর প্রশাসন গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের উচ্চ প্রত্যাশা রয়েছে, আর সেই প্রত্যাশা বাস্তবায়নে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মশালা আয়োজন করে দায়িত্ব শেষ করলে হবে না। এসব আয়োজনের বাস্তব সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত অংশ হিসেবে তাদের দায়িত্বও অনেক বেশি। তাই ক্ষমতার মানসিকতা নয়, জনসেবার মানসিকতা নিয়েই কাজ করতে হবে।

দেশের নীতিনির্ধারণে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন পরিসংখ্যানে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহারের কারণে পরিকল্পনা প্রণয়নে সমস্যা তৈরি হয়েছে। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃষি ও রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি। কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণ, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার বিষয়েও সরকারের গুরুত্ব রয়েছে।

প্রশাসনের দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নীতিমালা ও জনগণের দেওয়া গণরায়ের ভিত্তিতে কর্মসূচি গ্রহণ ও প্রকল্প বাস্তবায়ন করাই আমলাতন্ত্রের মূল দায়িত্ব। তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, আইন ও বিধির বাইরে কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। নির্বাচিত সরকারের ঘোষিত কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি যথাযথ নিয়মে বাস্তবায়ন করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। এছাড়া স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সরকারি চাকরি ক্ষমতার নয়, জনসেবার’— রাজনৈতিক নিরপেক্ষতা ও সততার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৪:৩০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬