ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় শক্তি, পাঁচ মাসে অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি’

নিজস্ব সংবাদ :

সরকারের ১৫০ দিনের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের দাবি— সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনকল্যাণে অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন এবং জনকল্যাণ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই সরকারের প্রতিটি সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র ১৫০ দিন অতিবাহিত হয়েছে। সময়টি দীর্ঘ না হলেও জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রতিটি দিন সরকার গুরুত্বের সঙ্গে কাজে লাগিয়েছে। তার ভাষায়, একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি মুহূর্তই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার পরীক্ষা।

তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের বিভিন্ন উদ্যোগ, সংস্কার কার্যক্রম, অর্জন এবং চ্যালেঞ্জ সম্পর্কে নাগরিকদের অবহিত করাকে সরকার নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে।

মুখপাত্রের দাবি, দায়িত্ব গ্রহণের পর সরকার প্রথম থেকেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিয়েছে। পাশাপাশি নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ, সরকারি প্রকল্পে ব্যয় সাশ্রয় এবং দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা খাতের ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং সেবার মান উন্নয়নের কাজও এগিয়ে চলছে।

ড. মাহদী আমিন বলেন, পাঁচ মাসে অর্জিত অভিজ্ঞতা ও সাফল্যকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জনগণকে সরকারের কার্যক্রমের প্রকৃত মূল্যায়নকারী হিসেবে উল্লেখ করে বলেন, মানুষের মতামত, সমর্থন ও আস্থাই ভবিষ্যতের পথচলায় সরকারের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি জুলাই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দুই বছর আগে গণতন্ত্র ও ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারিসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

‘জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় শক্তি, পাঁচ মাসে অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি’

আপডেট সময় ০২:২৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬