ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সম্মানিত হবেন সেরা শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজস্ব সংবাদ :

দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভার স্বীকৃতি দিতে আজ বুধবার (১৫ জুলাই) ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের শিক্ষা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সারা দেশে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হয়।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২ কোটি ১৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। সব পর্যায়ের বাছাই শেষে নির্বাচিত মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’

শুধু শিক্ষার্থীরাই নন, প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানও এ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পাবেন। ব্যক্তি পর্যায়ে ১৫টি বিভাগে এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি বিভাগে সারা দেশ থেকে নির্বাচিত সেরাদের এই স্বীকৃতি দেওয়া হবে।

অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের নানা সফল উদ্যোগও প্রদর্শন করা হবে। জেলা পর্যায়ের প্রদর্শনী স্টলে স্কুল ফিডিং, আনন্দময় শিক্ষা, ডিজিটাল শিক্ষা, ফাউন্ডেশনাল লার্নিংসহ শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আশা, এ আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে উৎসাহ জোগানোর পাশাপাশি দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল ও মানসম্মত করতে ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আজ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সম্মানিত হবেন সেরা শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট সময় ০৩:৪১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬