ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বন্যা ট্র্যাজেডিতে পাকিস্তানের সংহতি, শোক জানালেন প্রেসিডেন্ট জারদারি

নিজস্ব সংবাদ :

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে এই দুর্যোগময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতির বার্তা দিয়েছেন তিনি।

রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জারদারি বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান বাংলাদেশের পাশে রয়েছে। তিনি বন্যা ও ভূমিধসে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বার্তায় তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ ঐক্য ও সাহসিকতার সঙ্গে এই সংকট মোকাবিলা করবে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, সুস্থতা ও কল্যাণ কামনা করে তিনি বলেন, দুর্যোগ কাটিয়ে বাংলাদেশ দ্রুত পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে এবং পুনর্বাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।

প্রেসিডেন্ট জারদারির এই বার্তাকে দুর্যোগকবলিত বাংলাদেশের জনগণের প্রতি পাকিস্তানের মানবিক সহমর্মিতা ও সংহতির প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের বন্যা ট্র্যাজেডিতে পাকিস্তানের সংহতি, শোক জানালেন প্রেসিডেন্ট জারদারি

আপডেট সময় ০৫:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬