ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর সম্পর্কের অভিযোগ, ধুনট থানার এসআই প্রত্যাহার

নিজস্ব সংবাদ :

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট থানার এক উপপরিদর্শক (এসআই) প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগের পর প্রশাসনিকভাবে প্রত্যাহার হয়েছেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় অভিযোগ করেন, তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নামে অর্থ নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হয়নি। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান।

তদন্তের স্বার্থে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। সেই সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী পৃথক তদন্ত শুরু করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তদন্ত চলাকালে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপ পাওয়া যায়। তদন্ত শেষে গত ১০ জুলাই প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত ১২ জুলাইয়ের আদেশে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বলেন, এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার নির্দেশ পাওয়ার পর প্রয়োজনীয় ছাড়পত্র প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের চূড়ান্ত সত্যতা সংশ্লিষ্ট তদন্ত শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর সম্পর্কের অভিযোগ, ধুনট থানার এসআই প্রত্যাহার

আপডেট সময় ০৩:০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬