ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান

নিজস্ব সংবাদ :

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই তিনি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় যান। সেখানে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন এবং দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি নৈতিক দায়িত্বও। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁশখালীর কর্মসূচি শেষে তিনি সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন। পাশাপাশি চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান ঘুরে দেখার এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণেরও পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান

আপডেট সময় ০৫:২৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬