প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হাটহাজারীবাসীর পাশে সরকার, ত্রাণ বিতরণে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের বড় দীঘির পাড় এলাকার অসহায় ও দুর্গত মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পৌঁছে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
ত্রাণ বিতরণকালে তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগস :


























