ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশ গঠনে দক্ষতা অর্জনের আহ্বান

নিজস্ব সংবাদ :

রাজধানীর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ অধিবেশন পরিদর্শনে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেলে অধিবেশনের বিরতির সময় তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখারও আহ্বান জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সংসদ কার্যক্রম সম্পর্কে নতুন প্রজন্মকে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অধিবেশন পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ পায়।

সংসদ ভবনে এসে তারা এর স্থাপত্যশৈলী, লাইব্রেরি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। স্মৃতিচারণের জন্য ছবি তোলার পাশাপাশি তারা সংসদ অধিবেশনও সরাসরি প্রত্যক্ষ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক-শিক্ষার্থী, নটর ডেম কলেজের ৫৩ সদস্যের প্রতিনিধি দল, বাংলাদেশ লিগ্যাল এইডের উদ্যোগে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চারজন বিদেশি শিক্ষার্থীসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ১৮ সদস্যের প্রতিনিধিদল সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন পর্যবেক্ষণে অংশ নেয়।

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভের পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশ গঠনে দক্ষতা অর্জনের আহ্বান

আপডেট সময় ০৩:০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬