ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা-বর্ষণের তাণ্ডবে স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, বিপর্যস্ত জনজীবন

নিজস্ব সংবাদ :

টানা ভারী বর্ষণ, বন্যা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে শুধুমাত্র চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলেও পরে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় চট্টগ্রাম বোর্ডের আওতাভুক্ত সব জেলার পরীক্ষাই বাতিল করা হয়। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে বুধবারের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

চলতি বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা দুই দিনের অতি ভারী বর্ষণে শিক্ষা কার্যক্রমসহ স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসের এক দিনে সর্বোচ্চ।

অবিরাম বর্ষণের ফলে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলের বহু এলাকা পানিতে ডুবে গেছে। বিভিন্ন স্থানে পাহাড়ধস ও দেয়াল ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং অসংখ্য গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

পরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। অন্যদিকে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস দীর্ঘ সময় চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় আটকে থাকে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কক্সবাজার জেলা। জেলার উখিয়ার রোহিঙ্গা শিবিরে দুই দিনে অন্তত ১৯৩টি ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি সদর উপজেলা, টেকনাফ, রামু, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। শতাধিক গ্রাম পানির নিচে চলে যাওয়ায় হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বন্যা-বর্ষণের তাণ্ডবে স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় ০২:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬