ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের কড়া সতর্কবার্তা: অপরাধী সন্দেহে কাউকে আটক বা নির্যাতন নয়

নিজস্ব সংবাদ :

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগের ক্ষেত্রে নিজ উদ্যোগে ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে কিংবা কেউ অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। জরুরি প্রয়োজনে ৯৯৯ অথবা ৯১১ নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরাধের অভিযোগ তুলে কোনো ব্যক্তিকে নিজেরা আটক রাখা, জিজ্ঞাসাবাদ করা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই এ ধরনের কোনো কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে দূতাবাস।

প্রবাসীদের আইন মেনে চলা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ দূতাবাস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের কড়া সতর্কবার্তা: অপরাধী সন্দেহে কাউকে আটক বা নির্যাতন নয়

আপডেট সময় ০৩:৩৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬