ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চক্ষু স্বাস্থ্যে বড় উদ্যোগ: ১০ লাখ মানুষের ছানি অপারেশন, বৈশ্বিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদ :

দেশজুড়ে চক্ষু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ হাতে নিয়েছে সরকার। জাতীয় চক্ষু উন্নয়ন পরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে ১০ লাখ মানুষের ছানি অপারেশন করা হবে। পাশাপাশি অপারেশনের পর প্রয়োজনীয় কৃত্রিম লেন্স সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরকার।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অন্ধত্ব প্রতিরোধ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। বৈঠকে দেশের চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা কমানো এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে জাতীয় পর্যায়ে চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়েছে। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

পরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় চক্ষু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চক্ষু চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ধাপে ধাপে ১০ লাখ মানুষের ছানি অপারেশন সম্পন্ন করা হবে এবং প্রত্যেক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় লেন্স দেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী নভেম্বরে চক্ষু স্বাস্থ্য উন্নয়নবিষয়ক একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ সহ-আয়োজকের দায়িত্ব পালন করবে। সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশগ্রহণ করবেন।

সাক্ষাতে পিটার হল্যান্ড বাংলাদেশের চক্ষু স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও অন্ধত্ব প্রতিরোধ ও উন্নত চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চক্ষু স্বাস্থ্যে বড় উদ্যোগ: ১০ লাখ মানুষের ছানি অপারেশন, বৈশ্বিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৩:১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬