ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোমে মোমবাতির আলোয় বাংলাদেশি পরিবারের প্রতি শেষ শ্রদ্ধা, হত্যার বিচার দাবিতে শোকমিছিল

নিজস্ব সংবাদ :

ইতালির রাজধানী রোমের কাসালোত্তি এলাকায় নিহত বাংলাদেশি দম্পতি কামাল উদ্দিন, জাহান হোসনে মমতাজ এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা অ্যারোয়ার স্মরণে অনুষ্ঠিত হয়েছে আবেগঘন মোমবাতি প্রজ্জ্বলন ও নীরব শোকযাত্রা। মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার দিকে স্থানীয় পিয়াজা ওরমেয়া থেকে এই শোকমিছিল শুরু হয়।

শোকযাত্রায় শত শত ইতালীয় নাগরিক, বাংলাদেশি প্রবাসী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে তারা কাসালোত্তির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শোকমিছিল শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিহতদের স্মরণ করেন এবং তাদের মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত দম্পতির একমাত্র জীবিত সন্তান আমিরের সহপাঠীরাও। তারা বন্ধুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কামাল উদ্দিন ও তার পরিবার কাসালোত্তি এলাকায় অত্যন্ত পরিচিত, ভদ্র ও সবার প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাদের মর্মান্তিক মৃত্যু শুধু বাংলাদেশি কমিউনিটিকেই নয়, পুরো স্থানীয় সমাজকে শোকাহত করেছে। এই শোকানুষ্ঠানের মাধ্যমে নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং আমিরের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এদিকে, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেন এখনও আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে রয়েছেন। তাকে গ্রেপ্তারে ইতালিয়ান পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে দ্রুত তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়।

মোমবাতির আলোয় অনুষ্ঠিত এই নীরব শোকযাত্রা নিহত পরিবারের প্রতি কাসালোত্তিবাসীর ভালোবাসা, সংহতি ও গভীর শোকের প্রতীক হয়ে উঠেছে। পাশাপাশি হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও আরও জোরালো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রোমে মোমবাতির আলোয় বাংলাদেশি পরিবারের প্রতি শেষ শ্রদ্ধা, হত্যার বিচার দাবিতে শোকমিছিল

আপডেট সময় ০৩:৩৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬