ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনিক পুনর্বিন্যাসে বড় সিদ্ধান্ত: ঢাকায় যুক্ত হচ্ছে পূর্বাচলের অংশ, অনুমোদন পেল ৩ নতুন উপজেলা ও ‘হালদা’ থানা

নিজস্ব সংবাদ :

দেশের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলোকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই বৈঠকে দেশের বিভিন্ন এলাকায় তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানার অনুমোদনও দেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেন।

নতুন অনুমোদন পাওয়া উপজেলাগুলো হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানার একটি অংশ নিয়ে গঠন করা হয়েছে নতুন হালদা থানা।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রারের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি অংশ নিয়ে গঠন করা হবে বাঙ্গরা উপজেলা। অন্যদিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে দক্ষিণ গফরগাঁও উপজেলা।

এদিকে রাজধানীর পরিকল্পিত সম্প্রসারণের অংশ হিসেবে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের যেসব এলাকা বর্তমানে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমার মধ্যে রয়েছে, সেগুলোকে ঢাকা জেলার সঙ্গে যুক্ত করার নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

যানজট কমাতে এগোচ্ছে ঢাকার বৃত্তাকার সড়ক প্রকল্প

একই দিনে রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথকে কার্যকরভাবে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে জানানো হয়, ঢাকার ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের আওতায় গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশে বর্তমানে নির্মাণকাজ অগ্রসর হচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামমুখী যানবাহনের বড় অংশ রাজধানীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার না করেই চলাচল করতে পারবে। এতে নগরীর যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ঢাকাকে ঘিরে প্রায় ১১০ কিলোমিটার নৌপথকে কার্যকরভাবে ব্যবহার করে যাত্রী পরিবহন চালুর পরিকল্পনাও বৈঠকে তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, নৌপথ চালু হলে রাজধানীর সড়কের ওপর চাপ আরও কমবে।

জাপানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী, বাড়তে পারে অর্থনৈতিক সহযোগিতা

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রীকে জাপান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি প্রকল্প, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ করে উদ্বোধন করা সম্ভব হবে।

এ সময় জ্বালানি খাতে বাংলাদেশের জন্য জাপানের আর্থিক সহায়তা ৩১২ মিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৫০০ মিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে ইতিবাচক মনোভাব জানায় জাপান।

এছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির বাস্তবায়ন দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় দেশ পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে। জাপান বাংলাদেশের নৌবাহিনীকে পাঁচটি টহল নৌযান (প্যাট্রল বোট) দেওয়ার বিষয়টিও নিশ্চিত করে।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রশাসনিক পুনর্বিন্যাসে বড় সিদ্ধান্ত: ঢাকায় যুক্ত হচ্ছে পূর্বাচলের অংশ, অনুমোদন পেল ৩ নতুন উপজেলা ও ‘হালদা’ থানা

আপডেট সময় ০২:৪৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬