ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমের জামিন

নিজস্ব সংবাদ :

দুইটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনগুলোর ওপর চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সারা হোসেন ও খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় জামিন চেয়ে করা আবেদনের পর এর আগে রুল জারি করা হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল নিষ্পত্তি করে মমতাজ বেগমকে জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

লোকসংগীতশিল্পী হিসেবে পরিচিত মমতাজ বেগম অতীতে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দুই হত্যা ও এক হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমের জামিন

আপডেট সময় ১২:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬