ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে বিআরটিএ

নিজস্ব সংবাদ :

সড়ক আইন আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তনের ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন আইন ও বিধিমালা মেনে চলতে চালকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুসারে প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য ১২টি পয়েন্ট নির্ধারিত থাকে। কোনো চালক আইন লঙ্ঘন করলে আদালতের নির্ধারিত অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি তার লাইসেন্স থেকে নির্ধারিত সংখ্যক দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হবে।

এ প্রক্রিয়া এখন থেকে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে। ফলে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট চালকের লাইসেন্সে পয়েন্ট কর্তন হবে।

এ অবস্থায় বিআরটিএ সকল মোটরযান চালককে সড়ক পরিবহন আইন মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে বিআরটিএ

আপডেট সময় ০৩:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬