ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব সংবাদ :

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ব্যস্ততা শেষ করে এখন চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী দালিয়ান থেকে উচ্চ গতির বুলেট ট্রেনে বিকালে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমানও রয়েছেন।

বেইজিংয়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের
ফার্স্ট লেডিকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। লালগালিচা সংবর্ধনাসহ তাদের দেয়া হয় গার্ড অব অনার। আজ থেকেই প্রধানমন্ত্রীর চীন সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকের পর দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনা, প্রতিরক্ষাসহ নানা বিষয়ে একাধিক চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ), সহযোগিতা দলিল ও ঘোষণাপত্র সই হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে বেইজিং চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের কাস্টমসমন্ত্রী ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের প্রধান সান মেইজুন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। একটি সুসজ্জিত চীনা দল তাদের গার্ড অব অনার প্রদান করে। সফরকালে প্রধানমন্ত্রী বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে অবস্থান করবেন। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম, উপদেষ্টা মাহদী আমিনসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

আপডেট সময় ০৩:৩৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬