ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে ৫ শতাংশ কর ছাড়

নিজস্ব সংবাদ :

আয়কর রিটার্ন

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে ৫ শতাংশ কর ছাড় পাবে ব্যক্তি শ্রেণির করদাতারা। এসময়ের পর রিটার্ন দিলে কর ছাড় পাওয়া যাবে না।

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত পাবেন। ২০২৬ সালের অর্থ আইনের মাধ্যমে প্রথমবারের মতো এ প্রণোদনা চালু করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না।

এনবিআর জানায়, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

গত ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাগণের জন্য ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। করদাতারা (www.etaxnbr.gov.bd) সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই সহজে আয়কর রিটার্ন দাখিল এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা সম্ভব। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য এনবিআর কর্মকর্তারা সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে ৫ শতাংশ কর ছাড়

আপডেট সময় ০৬:১৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬