ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ

নিজস্ব সংবাদ :

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি পর্যায়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম শুরু হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবনের পাশাপাশি পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদে এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এলজিইডি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করতে হলে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আগে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। জনগণকে সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানানোর আগে নিজেদের প্রতিষ্ঠানগুলোতে এর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে দেশের ৩ হাজার ৪১৬টি প্রস্তুত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা করে অর্থ ছাড় করা হয়েছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রচলিত বিদ্যুতের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ

আপডেট সময় ০২:৫৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬