ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত, জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

কাগজের খবর ডেস্ক:

মক্কা প্রতিরক্ষা জোট

হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত ঘিরে জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট। প্রস্তুতি নিচ্ছেন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধানরা।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। তবে বৈঠকের স্থান ও সময়সূচি সম্পর্কে কিছু জানানো হয়নি। খবর আনাদোলু এজেন্সির।

বৃহস্পতিবারই (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাইডলাইনে বৈঠক করেন মক্কা জোটের সদস্যরা। উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের চলমান সংঘর্ষের মধ্যে মক্কা জোটের এ ধরনের বৈঠককে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত, জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

আপডেট সময় ০৪:১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬