ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমদ রিংগনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অবস্থান করে অনলাইনের মাধ্যমে মামলাটি করেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের।

এর আগে মঙ্গলবার রাতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বহনকারী গাড়িবহরের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলার সময় কয়েকটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের মারধরের ঘটনাও ঘটে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এনসিপি জানিয়েছে, কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী এতে আহত হয়েছেন।

দলটির নেতারা অভিযোগ করেন, হামলার ঘটনার পর তারা হবিগঞ্জ সদর থানায় সরাসরি মামলা করতে গেলে পৌর এলাকায় জারি থাকা ১৪৪ ধারার কারণে পুলিশ শহরে প্রবেশের অনুমতি দেয়নি। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে কামাইছড়া পুলিশ ক্যাম্প থেকে অনলাইনে অভিযোগ গ্রহণের ব্যবস্থা করা হয়।

পুলিশ জানিয়েছে, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর রয়েছে। এ অবস্থায় সভা-সমাবেশ, মিছিল ও যেকোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় এনসিপির নেতাকর্মীদের শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মঙ্গলবারের হামলার অভিযোগের প্রতিবাদে এনসিপি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে বুধবার হবিগঞ্জে সমাবেশের পরিকল্পনা ছিল। একই দিনে ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনগুলোর পৃথক কর্মসূচি থাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। প্রশাসনের এই সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা

আপডেট সময় ০২:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬