ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭

নিজস্ব সংবাদ :

সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়

স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের ঢলের মধ্যে এ পর্যন্ত অন্তত ৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশই সাঁতরে সীমান্ত অতিক্রমের সময় পানিতে ডুবে মারা গেছেন। কয়েকজন পদদলিত হয়েও প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে অভিবাসনপ্রত্যাশীরা মরক্কোতে ফিরে যাওয়া শুরু করেছেন বলেও জানা গেছে। বৃহস্পতিবার সকালের দিকে ৫০ হাজারেরও বেশি মানুষ মরক্কোর সীমান্ত থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনের সেউতা ছিটমহলে প্রবেশ করে। এক বিবৃতেতে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৮ হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশী ফিরে গেছে। বাকিরাও শিগগিরই ফিরে যাবে।

ঘটনার পর সেউতায় নিরাপত্তা জোরদার করেছে স্পেন। সীমান্ত নিয়ন্ত্রণে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সেউতা সফর করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

স্পেনের কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৮ হাজারের বেশি অভিবাসী স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন। বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে সেউতায় ঢুকে পড়ায় কয়েক ঘণ্টার মধ্যেই শহরটির স্বাভাবিক পরিস্থিতি ভেঙে পড়ে। সেউতার জনসংখ্যা প্রায় ৮৫ হাজার হওয়ায় এই ঢল শহরটির জন্য বড় ধরনের মানবিক ও নিরাপত্তা সংকট তৈরি করে।

সেউতায় অভিবাসীদের এই ঢল এমন সময়ে ঘটল, যখন স্পেনের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে—সেউতা বা মেলিলায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের সরাসরি মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, মানবপাচারকারী চক্র ওই রায়ের একটি ‘স্বার্থান্বেষী ব্যাখ্যা’ ছড়িয়ে দেওয়ার পর অভিবাসীদের মধ্যে সেউতায় প্রবেশের প্রবণতা হঠাৎ বেড়ে যায়।

সাঁতরে স্পেনে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামাতে স্পেন-মরক্কো সাগর সীমান্তের সৈকত জুড়ে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে মরক্কো। সেউতা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করেছে স্পেনও। দুই সীমান্তে সামরিক বাহিনীর তৎপরতার কারণে গতকাল বিকেল থেকেই সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ বন্ধ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার সেউতা সফর করেছেন। সেখানে তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় তার সরকার সব ধরনের প্রস্তুতি ও সক্ষমতা কাজে লাগাচ্ছে। সীমান্ত পার হওয়ার এই ঘটনাকে স্পেনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের ‘লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন সানচেজ।

ঘটনাটি ইউরোপজুড়ে রাজনৈতিক উদ্বেগও তৈরি করেছে। স্পেনের অভিবাসন নীতি নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইতালি স্পেনের সঙ্গে শেনজেন ব্যবস্থার আওতায় সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে সাময়িক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্পেনের সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭

আপডেট সময় ০৬:৪৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬