ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণ, আহত ৩; ঘটনাস্থল ঘিরে উত্তেজনা

নিজস্ব সংবাদ :

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি পথসভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন নামে এক শহীদের বাবা, জসিম ও শাহাদাৎসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহীনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সাভার থানা রোডের তারাপুর মাঠে এ ঘটনা ঘটে। থানা বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুরু হওয়ার ঠিক আগে বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্যে অভিযোগ করেন, তারা পথসভাস্থলে পৌঁছানোর পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে তিনি ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

বিস্ফোরণের প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে নাহিদ ইসলামের নেতৃত্বে সদস্য সচিব আক্তার হোসেন, সারজিস আলমসহ ১০ সদস্যের একটি প্রতিনিধিদল থানায় গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পরে কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে, রাত সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।

ঘটনাটি ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাভারে এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণ, আহত ৩; ঘটনাস্থল ঘিরে উত্তেজনা

আপডেট সময় ০৩:১৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬