ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বললেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব সংবাদ :

ঢাকা: প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে নিরাপত্তার প্রচলিত ধারণাও বদলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর ভাষায়, বর্তমান সময়ে শুধু সীমান্ত পাহারা বা প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না; বরং সাইবার হামলা প্রতিরোধ এবং ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর নতুন মিডিয়া প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে যুদ্ধ ও নিরাপত্তার ধরন আমূল পরিবর্তিত হয়েছে। এখন বড় প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ককে হ্যাকারদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখা কিংবা রাষ্ট্রের সাইবার অবকাঠামো নিরাপদ রাখা অনেক ক্ষেত্রেই প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেখিয়েছে কীভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে একটি দেশের নিরাপত্তা ও অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করা সম্ভব। তাই প্রযুক্তিনির্ভর এই সময়ে সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

জহির উদ্দিন স্বপন জানান, সরকারের তথ্য ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে আনসার বাহিনীর উদ্যোগে চালু হওয়া প্রান্তিক কণ্ঠস্বর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, অ্যানালগ থেকে ডিজিটাল ব্যবস্থায় সফলভাবে অভিযোজন এবং ডিজিটাল নেতৃত্ব গ্রহণের মাধ্যমে আনসার বাহিনী সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে শুধু প্রচলিত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশের উন্নয়ন ও জনসেবায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা সম্ভব।

প্রযুক্তির পরিবর্তনকে অব্যাহত ও গতিশীল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় জ্ঞান, দক্ষতা ও চিন্তার ক্ষেত্রেও নিয়মিত নিজেকে হালনাগাদ করতে হবে। সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে না পারলে আজকের আধুনিক মানুষও খুব দ্রুত পিছিয়ে পড়তে পারেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বললেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ০৫:১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬