ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ‘মাইক্রোস্কোপের চোখে’ ত্রুটি খুঁজে বের করার আহ্বান

নিজস্ব সংবাদ :

সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সাংবাদিকদের সাধারণ দৃষ্টিতে নয়, বরং ‘মাইক্রোস্কোপের চোখে’ সমাজ ও রাষ্ট্রের কার্যক্রম পর্যবেক্ষণ করে অনিয়ম-ত্রুটি তুলে ধরতে হবে। তবে কেবল ভিউ বা জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে এমন সমালোচনা করা উচিত নয়, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকতার মূল লক্ষ্য শুধু সংবাদ প্রকাশ নয়; জনগণের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়নে সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির মধ্যে রাখা। দায়িত্বশীল সাংবাদিকতা মানুষের কথা তুলে ধরে এবং প্রয়োজনীয় পরিবর্তনের পথ তৈরি করে।

তিনি বলেন, ব্যবসায়ীদের সাফল্যের অন্যতম মাপকাঠি অর্থনৈতিক অর্জন হলেও সাংবাদিকদের প্রকৃত সাফল্য নির্ভর করে অনুসন্ধানী কাজ, দায়িত্ববোধ ও দেশপ্রেমের ওপর। অর্থ-বিত্তের পেছনে অতিরিক্ত ছুটলে সাংবাদিকতার মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সাংবাদিকদের পেশাগত ঝুঁকির কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের অনটনমুক্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা জরুরি। কারণ নানা প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকদের সত্য ও জনস্বার্থের পক্ষে কাজ করতে হয়।

তিনি আরও বলেন, সরকার দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে কাজ করবে, আর সাংবাদিকরা তাদের লেখনী ও অনুসন্ধানের মাধ্যমে সেই পরিবর্তনে ভূমিকা রাখবেন। তবে কাঙ্ক্ষিত পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থ।

সেতুমন্ত্রী বলেন, সরকার নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করতে আগ্রহী। সেই আত্মশুদ্ধির প্রক্রিয়ায় সাংবাদিকদেরও দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন। সরকার ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে দেশের অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া দরকার।

অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমসহ প্রেসক্লাবের সদস্য ও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

পরে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিকদের ‘মাইক্রোস্কোপের চোখে’ ত্রুটি খুঁজে বের করার আহ্বান

আপডেট সময় ০২:৩২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬