ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে জমির সীমানা নিয়ে বিরোধে হামলার অভিযোগ

নিজস্ব সংবাদ :

শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে গাছ কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ উজ্জ্বল বেপারী সোমবার (২৮ সেপ্টেম্বর) শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার কামারগাঁও এলাকার একটি জমির সীমানা নিয়ে উজ্জ্বল বেপারীর সঙ্গে একই এলাকার মোশারফ বেপারীসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ২৬ সেপ্টেম্বর সকালে উজ্জ্বল তার চাচাতো ভাইকে নিয়ে জমির সীমানায় গেলে অভিযুক্তরা সেখানে থাকা বিভিন্ন ফলজ ও কাঠজাতীয় গাছ কেটে ফেলেন বলে অভিযোগ করা হয়।

পরে গাছ সরিয়ে নেওয়ার সময় বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। অভিযোগে আরও বলা হয়, ওই দিন বিকেলে অভিযুক্তরা পুনরায় জমিতে গিয়ে গাছ কেটে রাস্তায় ফেলে রাখেন। এর প্রতিবাদ করায় উজ্জ্বলকে মারধর করা হয়। একপর্যায়ে মোস্তফা শেখ ধারালো রামদা দিয়ে তাকে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আত্মরক্ষায় হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাত রক্তাক্ত হয়। পরে মোঃ সিজান (২৮) মোটরসাইকেলের চাবি দিয়ে তার মাথা ও ডান কানে আঘাত করেন বলেও অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা উজ্জ্বল ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার হাতে ১৭টি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

অভিযোগে উজ্জ্বল বেপারী দাবি করেন, মোশারফ বেপারীর নির্দেশে মোস্তফা, শাহীন ও সিজান তাকে মারধর ও হামলা করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীনগরে জমির সীমানা নিয়ে বিরোধে হামলার অভিযোগ

আপডেট সময় ০৪:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬