ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলা

কাগজের খবর ডেস্ক:

সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলা

লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। সেইসঙ্গে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামীণ এলাকায় কৃষিজমিতে আগুন ধরিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, নিহতদের মধ্যে খালেদ মোহাম্মদ আল-আহমদ নামে এক সিরীয় নাগরিক রয়েছেন।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি সেনারা হুলা এলাকায় হামলা চালিয়েছে। এ ছাড়া যুদ্ধবিমান দিয়ে টাইর জেলার ওয়াদি আদশিত আল-কুসাইর ও মানসুরি শহরেও হামলা করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, লেবাননের মাজদাল আঞ্জার এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েল। অন্যদিকে, এ বিষয়ে ইসলামিক জিহাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরাইলের সঙ্গে লেবাননের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর নেতা শেখ নাইম কাসেম। তিনি এই আলোচনার কাঠামোকে মার্কিন-ইসরাইলি দাবির কাছে লেবাননের সার্বভৌমত্ব সমর্পণের শামিল বলে অভিহিত করেছেন। তাই লেবানন সরকারকে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন নাইম কাসেম। তিনি এই প্রক্রিয়াকে ব্যর্থ ও অপমানজনক বলে আখ্যায়িত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লেবানন–সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলা

আপডেট সময় ০৬:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬